• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ শ্রীমঙ্গলে নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষা পেল বিপন্ন প্রায় লজ্জাবতী বানর দিনাজপুরের বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরে গেলো ৫ প্রাণ ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক লিয়াকত রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের মাথায় হাত আবারও মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা

শীঘ্রই শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ

প্রতিবেদক / ৫৯ বার
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

দীর্ঘদিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

তিনি জানান, দেশে বর্তমানে মোট ১৭টি বিমানবন্দর থাকলেও শমশেরনগরসহ ছয়টি এসটিওএল বিমানবন্দর (স্বল্প দূরত্বে উড্ডয়ন-অবতরণ সুবিধাসম্পন্ন) দীর্ঘদিন ধরে বন্ধ বা কম ব্যবহৃত রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে শমশেরনগর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, ঈশ্বরদী, কুমিল্লা ও পটুয়াখালী।

সরকার এসব বিমানবন্দর পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করছে। সংশ্লিষ্টদের মতে, শমশেরনগর বিমানবন্দর চালু হলে অভ্যন্তরীণ বিমান চলাচল বাড়বে এবং পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

বর্তমানে বিমানবন্দরটি বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে আধুনিক টার্মিনাল ও যাত্রীসেবা সুবিধা উন্নয়নের মাধ্যমে এটি পুনরায় চালুর পরিকল্পনা চলছে। শীঘ্রই এর প্রতিফলন ঘটবে এবং এর মাধ্যমে পর্যটন শিল্পের উন্নয়নে সচেষ্ট ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা