• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধি দল

প্রতিবেদক / ২৬ বার
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

তিন দিনের সরকারি সফরে প্রতিনিধি দলসহ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ। এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং নীতিগত সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৫ মে) শুরু হওয়া এই সফরে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেবে।

সফরের প্রথম দিন সকালে সচিবালয়ে বাণিজ্য সচিব (চলতি দায়িত্ব) ও অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খানের সঙ্গে বৈঠক করবেন ব্রেন্ডান লিঞ্চ। সেখানে দুই দেশের বাণিজ্য-সংক্রান্ত দ্বিপক্ষীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় আসবে।

এরপর প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন, যেখানে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়েও তাদের কর্মসূচি রয়েছে।

সফরের ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির -এর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। পরদিন অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর -এর সঙ্গেও বৈঠক নির্ধারিত রয়েছে।

সফরের শেষ দিনে শ্রমিক প্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন খাতসংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একাধিক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন প্রতিনিধি দলের সদস্যরা।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করা। পাশাপাশি বাজারে প্রবেশ সহজীকরণ, বিনিয়োগ প্রতিবন্ধকতা হ্রাস এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো নিয়েও আলোচনা হবে।

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র বর্তমানে সবচেয়ে বড় রপ্তানি বাজার। ২০২৪–২৫ অর্থবছরে দেশটিতে প্রায় ৮৬৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা মোট রপ্তানির প্রায় ১৮ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা