আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের মহেশপুর উত্তর করিমপুর সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মহেশপুর উত্তর কবরস্থান সংলগ্ন এলাকায় অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে
অত্র ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম সুমনের পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল খায়ের, বেগমগঞ্জ উপজেলা ভুমি কর্মকর্তা মোহাম্মদ সাহাদাত হোসেন, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামছুজ্জামান,
বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল বাকী সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও জনসাধারণের জীবনযাত্রার মান আরও উন্নত হবে। তারা সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।