মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ৮,০০০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (০৬ মে ২০২৬) বিকাল প্রায় ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানাধীন জয়মন্টপ গ্রামের পালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ-এর একটি বিশেষ টিম অভিযানে অংশ নেয়। এ সময় আনোয়ার হোসেন (৩৫) ও মোহাম্মদ দেলোয়ার (৪০)-এর দখলীয় সেমিপাকা বসতঘরের পশ্চিম পাশের কক্ষে ওয়ারড্রবের নিচের ড্রয়ারে কাপড়ের ভাজে লুকানো অবস্থায় ৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবার ডিলার, ব্যবসায়ী ও পাচারকারী হিসেবে সক্রিয় ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
🔹 আনোয়ার হোসেন (৩৫)
পিতা: মৃত নকুমদ্দিন সিকদার
মাতা: মনোয়ারা বেগম
ঠিকানা: জয়মন্টপ পালপাড়া, সিংগাইর, মানিকগঞ্জ
🔹 মোহাম্মদ দেলোয়ার (৪০)
পিতা: মৃত আবদুল মালেক
মাতা: মৃত নুর বেগম
স্থায়ী ঠিকানা: কক্সবাজার সদর
বর্তমান: জয়মন্টপ পালপাড়া, সিংগাইর, মানিকগঞ্জ