• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও কম্পোজার এ এন ফরহাদ

প্রতিবেদক / ৬৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বিনোদন রিপোর্টঃ

হালের জনপ্রিয় ও ব্যস্ততম কণ্ঠশিল্পী এবং কম্পোজার ফরহাদ । যিনি একাধারে ও সমানতালে কাজ করছেন একজন কন্ঠশিল্পী ও কম্পোজার হিসেবে। ইতিমধ্যে তার কম্পোজিশনে বেশ কয়েকটি গান অডিও বাজারে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এ এন ফরহাদের পুরো নাম মোঃ আবু নাসের ফরহাদ  তার জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার মধ্যম আশ্রাফপুর গ্রামে।

এ এন ফরহাদের গানের প্রথম হাতে খাড়ি হয় ওস্তাদ চন্দন আশ্চার্যের হাত ধরে। এছাড়া ছোটবেলায় স্কুল কলেজে বিভিন্ন প্রোগ্রামে তিনি নিয়মিত গান করতেন।

২০২১ ইং সালে তার কম্পোজিশনে প্রথম গান প্রকাশিত হয়। পরবর্তীতে একে একে বিভিন্ন শিল্পীর কণ্ঠে তার গান প্রকাশ পায়। এরমধ্যে বেশকয়েকটি গান বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

খুব অল্প সময়ে ফরহাদের কম্পোজিশনে গেয়েছেন দেশের জনপ্রিয় অনেক তারকারা। তার মধ্যে রয়েছে ইমরান মাহমুদুল, কনা,ন্যান্সি,পড়শী, পলক হাসান,তসিবা,নোলক বাবু,আকাশ মাহমুদ,সানজিদা রিমি,মহুয়া মুনা,পুস্পিতা মিত্র, সৈয়দ অমি,তাসমিম জামান স্বর্ণা,প্রমিত কুমার,শিমুল হাসান,ইমন খান,মনির খান,মুহাম্মদ মিলন,আকরাম খান,রাকা পপি,আরমান আলিফ,লিটা সরকার,অয়ন চাকলাদার,খায়রুল ওয়াসী, কাজী শুভ,আতিয়া আনিশা, শিল্পী বিশ্বাস, সুমি শবনম,কনিকা রয়,পারভেজ খান,সালমা,অনিক সুত্রদর,রাইসা খান,নিশ্চুপ বৃষ্টি, লায়লা,স্বীকৃতি,আয়েশা জেবিন দীপা,ইবনাত সালমা,মাহতীম সাকিব,সাথী খান,মুনসুর,বিন্দুকনা সহ আরো অনেকে।

ফরহাদের কম্পোজিশনে এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক মৌলিক গান প্রকাশিত হয়েছে। এছাড়া শতাধিক গান রয়েছে অপ্রকাশিত গানের তালিকায়। খুব শীঘ্রই গানগুলো মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে এমনটাই জানিয়েছেন এই জনপ্রিয় কম্পোজার।

তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে
পান সুপারী,মাতাল,দুই চাক্কার সাইকেল,পাগলা পাগলী,টম এন্ড জেরী,পিরিত কইরো না,বেয়াইন সাব ২.০ ইত্যাদি।

গান নিয়ে স্বপ্ন কি?জানতে চাইলে তিনি বলেন, আমৃত্যু সঙ্গীতের সাথে থাকতে চাই, বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই, সংগীত আমার রক্তে মিশে আছে তাই যতদিন বেঁচে আছি সংগীতের সাথে থাকতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা