রংপুর ব্যুরোঃ
রংপুরে মাদকসহ আলোচিত বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী শামীম আহমেদ @ জর্দা শামীম ও মাদক কারবারি আরিফ হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ আলোচিত মাদক ব্যবসায়ী ও বৈষম্য বিরোধী হত্যা মামলার পলাতক আসামী জর্দা শামীম ও আরিফ হোসেন কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা ডিবির ওসি সোহেল রানা।
গ্রেপ্তারকৃতরা হলেন,ঝালকাঠি জেলার সদর উপজেলার পূর্বকাঠপট্টি গ্রাম ও বর্তমানে ঢাকা ডিএমপি উত্তরা পূর্ব থানার ৬ সেক্টর নং ১১ নাম্বার রোড, ১৮ নম্বর বাসার স্থানীয় বাসিন্দা মৃত হাজী শাহাবুদ্দিন মিয়ার ছেলে জর্দা শামীম আহমেদ (৫৫),
ঢাকা ডিএমপি,কলাবাগান থানার পূর্বকারপট্টি এলাকার পিতা-মৃত, হাজী শাহাবুদ্দিন এর ছেলে মোঃ আরিফ হোসেন(৪৬)।
জানা গেছে, গত ৬ মে রাত ১০ ৩৫ মিনিটে
রংপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি চৌকস টিম সদর কোতোয়ালী থানাধীন ০২ নং হরিদেবপুর ইউপির গোকুলপুর চওড়াপাড়া গ্রামস্থ পাগলাপীর বাজার টু জলঢাকা গামী পাকারাস্তা সংলগ্ন শাহী জর্দা কোম্পানি লিমিটেড এর অফিস সংলগ্ন শয়নঘরের ভিতর অভিযান পরিচালনা করে ০৬ টি বিয়ারসহ অভিযুক্ত শামীম আহমেদ @ জর্দা শামীম ও আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জেলা ডিবির অফিসার ইনচার্জ সোহেল রানা জানান,সদর কোতোয়ালী থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে মাদক কারবারী কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।