• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে ফিরল

প্রতিবেদক / ৪৩ বার
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

লেবাননের রাজধানী বৈরুত-এ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী দিপালী আক্তার-এর মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।

বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

মরদেহ গ্রহণকালে প্রতিমন্ত্রী বলেন, দিপালীকে কোনো কিছু দিয়েই আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের শুরু থেকেই প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তাদের সুরক্ষায় সব ধরনের কূটনৈতিক ও মানবিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

দিপালীর আত্মার মাগফিরাত কামনা করে শামা ওবায়েদ আরও বলেন, এই রেমিট্যান্স যোদ্ধার পরিবারের পাশে সরকার সবসময় থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনায় এখন পর্যন্ত আটজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। একজনকে সৌদি আরব-এ দাফন করা হয়েছে এবং আরেকজনের মরদেহ এখনও ইরাক থেকে দেশে আনা সম্ভব হয়নি।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগছে। বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতায় মরদেহ দেশে আনার কাজ চালিয়ে যাচ্ছে সরকার।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার পরিবারের সঙ্গে অবস্থানকালে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন দিপালী আক্তার। বৈরুতে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ওই হামলায় তার নিয়োগকর্তা ও পরিবারের আরও কয়েকজন সদস্য প্রাণ হারান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা