• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা, বিএনপি-জামায়াতের সমালোচনা ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের চোখ এড়াতে পর্দায় ঢেকে দেওয়া হলো দিল্লির বস্তি এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের বড় জয় ইউক্রেনে ব্যাপক বিমান হামলা রাশিয়ার, বহু হতাহত ২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড

লালমনিরহাটে র‍্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট। / ৩২ বার
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও যুবসমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে লালমনিরহাটে র‍্যাব-১৩-এর উদ্যোগে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে জেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকবিরোধী সচেতনতা তৈরি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান।

র‍্যাব-১৩-এর কোম্পানি কমান্ডার বিপ্লব কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহাদত হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

টাউন হল মিটিংয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, ‘আলোকিত লালমনিরহাট’-এর সদস্য, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিড়া সামগ্রী বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা