• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ শ্রীমঙ্গলে নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষা পেল বিপন্ন প্রায় লজ্জাবতী বানর দিনাজপুরের বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরে গেলো ৫ প্রাণ ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক লিয়াকত রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের মাথায় হাত আবারও মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা

প্রতিমন্ত্রীর নির্দেশে ৪৮ ঘণ্টায় নিখোঁজ স্কুলছাত্রী বৈশাখী উদ্ধার

প্রতিবেদক / ৪৯ বার
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
যশোরে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী বৈশাখী রানীকে ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে পুলিশের সাইবার টিম অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

জানা গেছে, গত ৮ এপ্রিল সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন বৈশাখী। এ ঘটনায় যশোর সদর উপজেলার ফতেপুর দাসপাড়ার বাসিন্দা দেবদাস বিশ্বাস আদালতে অপহরণের অভিযোগ এনে মামলা করেন। মামলায় ফতেপুর গ্রামের কানাই দাসের ছেলে পরশ দাস, নির্মল দাসের ছেলে আশিক দাস এবং পাচু দাসের ছেলে সুজল দাসকে আসামি করা হয়। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে।

নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা মানববন্ধন ও থানায় অবস্থান কর্মসূচিও পালন করেন। পরে বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ পেলে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

পুলিশ সুপারের তত্ত্বাবধানে সাইবার টিম প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে বৈশাখীকে উদ্ধার করে। শুক্রবার তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, প্রতিমন্ত্রী একাধিকবার যোগাযোগ করে দ্রুত শিক্ষার্থীকে উদ্ধারের নির্দেশ দেন। পরে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালিয়ে বৈশাখীকে উদ্ধার করা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা