• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৩ লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক / ১৭ বার
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

মোঃ মোজাফর আলী,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পটল এলাকার কদিম হামজানী, এলেঙ্গা পৌরসভার মহেলা এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি বন্ধে রাতভর অভিযান পরিচানা করেছেন কালিহাতী উপজেলা প্রশাসন।

শনিবার (৯ মে) দিবাগত রাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম ও কালিহাতী থানা পুলিশ।

এতে উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা ও দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানী এলাকায় বালুমহাল ও মাটি ব‌্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে প‌রিচা‌লিত মোবাইল কো‌র্টে তিন লক্ষ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি এক্সকাভেটর মেশিন বিনষ্ট ও ২টি অবৈধ বালুবহকারী ড্রাম ট্রাক সরকারি কোষাগারে জমা করা হয়।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অবশ্যই অব্যাহত থাকবে এবং কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা