আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বানকে অবৈধ ও সংবিধানবিরোধী ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি দেওয়া হলে সংশ্লিষ্ট বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি শশাঙ্ক কুমার সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ে আদালত বলেন, সংবিধান অনুযায়ী দেশের সব নির্বাহী ও বিচারিক কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রায় ও আদেশ মানতে বাধ্য। কোনো রায়ে সংক্ষুব্ধ হলে আপিল বা আইনগত প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। তবে সেই রায়ের বিরুদ্ধে হরতাল, ধর্মঘট বা কর্মবিরতি আহ্বান আইনসম্মত নয়।
আদালত আরও বলেন, এ ধরনের কর্মসূচি বিচার বিভাগের প্রতি অসম্মান প্রদর্শনের পাশাপাশি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
রায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও বাংলাদেশ সড়ক