• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন এক সপ্তাহের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ নেশাখোরের ৬ মাস করে কারাদণ্ড

যানজটের কারণে যথাসময়ে আদালতে হাজির হতে পারলেন না পরীমনি

প্রতিবেদক / ২৮ বার
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমনিকে জেরার দিন পেছানো হয়েছে। রোববার (৯ আগস্ট) নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হতে না পারায় নতুন তারিখ দিয়েছেন আদালত।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, সড়কে যানজটে আটকে পড়ায় সময়মতো আদালতে পৌঁছাতে পারেননি তার মক্কেল। দুপুর ১২টার দিকে তার আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল।
রোববার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া জেরার নতুন তারিখ ৩০ নভেম্বর ধার্য করেন। সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছান পরীমনি।
নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ জুন সাভার মডেল থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। একই বছরের ৬ সেপ্টেম্বর পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আসামিরা হলেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শাহ শহিদুল আলম।
২০২২ সালের ১৮ মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা