• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন এক সপ্তাহের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ নেশাখোরের ৬ মাস করে কারাদণ্ড

সাবেক বিচারপতি খায়রুলের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

প্রতিবেদক / ৫১ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপক্ষের জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর ‘নো অর্ডার’ দেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। ফলে এ মামলায় খায়রুল হকের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মোনায়েম নবী শাহীন।
তিনি বলেন, ‘চেম্বার বিচারপতির আদেশের পর খায়রুল হকের কারাগার থেকে মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।’
এদিন খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহের হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ নাজমুল হাসান ছিদ্দিকী ও মো. মোখলেছুর রহমান।
এর আগে গত ১০ আগস্ট এই মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না কেন, তা জানতে রুল জারি করা হয়।
এর আগে গত ২ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ আগস্ট খোয়াইবের মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায়ও তার জামিন বহাল রাখেন চেম্বার আদালত। পরে বনানী থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এর আগে আরও সাতটি মামলায় জামিন পেয়েছেন খায়রুল হক। গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে ডিবি তাকে গ্রেফতার করে। পরে তাকে মোট নয়টি মামলায় গ্রেফতার দেখানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা