• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ, জানিয়ে দিলেন কার্লো আনচেলত্তি বিজেপি প্রভাবে পশ্চিমবঙ্গে গরুর মাংসের সংকট, বিপাকে মুসলিমরা পৃথিবীর কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশেও যুদ্ধের প্রস্তুতি পবিত্র মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা জারি সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

‘সেপারেশন’ দিয়ে শুরু করলেন পরীমনি

বিনোদন ডেস্ক: / ১৭ বার
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় আবারও নতুন ওয়েব ফিকশনে দেখা যাবে অভিনেত্রী পরীমণিকে। ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এর পর এবার এই নির্মাতার ‘সেপারেশন’ নামের নতুন ফিকশনে অভিনয় করছেন তিনি।

নতুন এই কাজটিতে পরীমণির সঙ্গে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ ‘সেপারেশন’-এ যুক্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন পরীমণি।

ইতোমধ্যে রাজধানীর ৩০০ ফিট এলাকায় শুরু হয়েছে ওয়েব ফিকশনটির শুটিং। তবে গল্প বা চরিত্র নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে।

ফলে ‘সেপারেশন’-এ পরীমণিকে কেমন চরিত্রে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। গিয়াস উদ্দিন সেলিম ও পরীমণির আগের কাজগুলোর সাফল্যের কারণে নতুন এই ফিকশন নিয়েও আগ্রহ বাড়ছে। ওয়েব ফিকশন ‘সেপারেশন’ মুক্তি পাবে আইস্ক্রিন প্ল্যাটফর্মে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা