• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় এআই নিয়ে ভয়াবহ শঙ্কা, মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন! সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর পিরোজপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী, পুরস্কার পেল বিজয়ীরা মান্দায় অভিযানে ২১০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস, গ্রেপ্তার ১ বাংলাদেশের বাজারে ভারতের ইলিশ, আসল রহস্য কী? ময়মনসিংহ মেডিকেলে আগুন, শিশুসহ ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৮ জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার টাঙ্গাইলের কালিহাতীত কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটে “লালন সংগীত সন্ধ্যা “অনুষ্ঠিত

নাটকে বিসিএস ক্যাডার ফারহান, ভুল নিয়ে সমালোচনার ঝড়

প্রতিবেদক / ২৪ বার
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
DinajpurTV Bangladesh News

ইউটিউবে মুক্তির পর আলোচনায় এসেছে অভিনেতা মুশফিক আর ফারহানের নাটক ‘পথের সাথীকে চিনে নিও’। জুবায়ের ইবনে বকরের নির্মাণে নাটকটির গল্প ও অভিনয়ের প্রশংসা হলেও বিসিএস ক্যাডার চরিত্রের উপস্থাপন নিয়ে সমালোচনা করছেন দর্শকদের অনেকে।

নাটকে দরিদ্র পরিবারের সন্তান মইন খান বিসিএস ক্যাডার হয়ে ইউএনও হিসেবে যোগ দেন। তবে দর্শকদের প্রশ্ন, প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিনই ইউএনও হওয়া যায় কি না।

এ ছাড়া নাটকে মইন খানের পদবি হিসেবে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ উল্লেখ করা হয়েছে, যা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। দর্শকদের কেউ কেউ সরকারি চাকরির পদ সম্পর্কে তথ্য যাচাই না করেই নাটকে উপস্থাপনের অভিযোগ তুলেছেন।

তবে এসব সমালোচনা নিয়ে এখনো নির্মাতা, অভিনয়শিল্পী কিংবা সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।

শাহজাহান সৌরভের গল্পে নাটকটিতে ফারহানের সঙ্গে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, জয়নাল জ্যাক, মিলি বাসার ও আরকে রেজাসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা