• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ শ্রীমঙ্গলে নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষা পেল বিপন্ন প্রায় লজ্জাবতী বানর দিনাজপুরের বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরে গেলো ৫ প্রাণ ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক লিয়াকত রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের মাথায় হাত আবারও মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা

জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি

প্রতিবেদক / ১৬ বার
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলালে ‘লেখাপড়া না করে ও সঠিক সনদে ৩০ বছর চাকুরী’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সাংবাদিক সুলতান মাহমুদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার দুপুরে জয়পুরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) রাত আনুমানিক ১টার দিকে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে উক্ত সংবাদ প্রকাশ ও ছড়িয়ে পড়ে। পরে একই দিন সকাল ১১টা ১ মিনিটের দিকে জয়পুরহাট সদর থেকে গ্রামের বাড়ি কেন্দুলীর উদ্দেশে যাওয়ার পথে সগুনা বামনপুর চারমাথা এলাকার একটি চায়ের দোকানে অবস্থানকালে সাংবাদিক সুলতান মাহমুদের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭***৬৫-এ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ০১৭***৯১ নম্বর থেকে কল দেন।

অভিযোগে বলা হয়, ফোনকারী নিজের পরিচয় গোপন রেখে সাংবাদিককে বড় ধরনের ক্ষতি ও হত্যার হুমকি দেন। একই সঙ্গে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর ভয়ভীতিও দেখানো হয়। পরে একই নম্বর থেকে একাধিকবার কল দিয়ে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সাংবাদিক সুলতান মাহমুদ ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা