ব্যালন ডি’অর এই বছর আমি পাওয়ার যোগ্য: লামিন ইয়ামাল
প্রতিবেদক
/ ৯
বার
আপডেট :
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার
২০২৬ ব্যালন ডি’অর নিয়ে উত্তেজনা এখনই তুঙ্গে। বিশেষ করে লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে পুরস্কার জয়ের লড়াই নিয়ে চলছে জোর আলোচনা। এরই মধ্যে ইয়ামাল জানিয়ে দিয়েছেন, এ বছর ব্যালন ডি’অর জয়ের জন্য নিজেকেই সবচেয়ে যোগ্য মনে করেন তিনি।
মুভিস্টারের ‘ইউনিভার্সো ভালদানো’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, তার কাছে বিশ্বসেরা দুই খেলোয়াড় হলেন তিনি নিজে ও কিলিয়ান এমবাপ্পে। তবে এবারের পুরস্কার পাওয়ার যোগ্যতা নিজেরই বেশি বলে মনে করেন বার্সেলোনার এই তরুণ তারকা।
কয়েকদিন আগেই এমবাপ্পেও ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরেছেন। তার মতে, এ বছর পুরস্কার জেতা তার অন্যতম লক্ষ্য।
তবে দলীয় সাফল্যের বিবেচনায় ইয়ামাল কিছুটা এগিয়ে। বিশ্বকাপে এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার পর শেষ পর্যন্ত শিরোপা জিতেছে ইয়ামালের স্পেন।
আগামী ২৬ অক্টোবর লন্ডনে বসবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর এখন অপেক্ষা—ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় ওঠে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : সেলিম রেজা সম্পাদক : মোঃ আব্দুস সাত্তার আব্বাসী অফিস :হাউজ : ৪০-৪২, রোড ২ , ব্লক -ই,সেক্টর -২ আফতাবনগর, ঢাকা । ফোন ০১৬৭৯০৯১৭২৯,০১৭২২২০৮৩২০.০১৭১৬৬৯৯৪৯৩ইমেল : bntnewsinfo@gmail.com