• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

বেলকুচি উপজেলায় শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ / ৪৭ বার
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অদ্য ১৪ সেপ্টম্বর ২০২৬ খ্রি: বেলকুচি উপজেলায় উপজেলায় উপজেলা সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ এ নদী ভাংগন কবলিত পরিবারের মাঝে জরুরী সাড়াপ্রদান প্রকল্প ২০২৬ এর শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব মোঃ নাজমুল হক। স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় কর্মশালার আয়োজন করেন মানব মুক্তি সংস্থা (এমএমএস)। উক্ত প্রকল্পের আওতায় বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নে ৬০ টি নদী ভংগন পরিবারের মাঝে আট হাজার টাকা করে এবং ৬ টি অতি দরিদ্র পরিবারের মাঝে বিশ হাজার টাকা করে মোট ৬,০০০,০০ (ছয় লাখ) টাকা বিকাশের মাধ্যমে নগদ প্রদান করা হয়েছে বলে উল্লেখ করা হয়। সভায় উপকারভোগীদের মধ্যে থেকে জনাব মোঃ সাইফুল ইসলাম বলেন যে, বিপদের সময় এই টাকা আমাদের আশির্বাদ হিসাবে কাজ করেছে। এই অর্থ আমাদের দূর্যোগময় মূহুর্তে মাথাগোজার ঠাই করে দিয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়ধূল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, উপজেলা সমবায় অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা যুবউন্নযন অফিসার, আইসটি অফিসার, উপজেলা পল্লী উন্নয়নঅফিসার প্রমূখ। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, মানব মুক্তি সংস্থা বরাবরই মানুষের জন্য যুযোপযুগি ও কল্যানকর প্রকল্প স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করে আসছে যা প্রশংসনীয়। মানুষের পাশাপাশি প্রণী সম্পদের বিষয়টি মাথায় রেখে ভবিষ্যতে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার বিশেষ আহব্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা