• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

মোঃ মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধি, নওগাঁ / ০ বার
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁ সদর উপজেলায় ছিনতাইয়ের ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এসি মেকানিক সালমান ও মাশরাফিকে এসি মেরামতের কথা বলে মোবাইল ফোনে নওগাঁর শিবপুর বাইপাস এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে অজ্ঞাতনামা তিন ব্যক্তি তাদের মোটরসাইকেলে তুলে বর্ষাইল চকআতিথা স্কুলের উত্তর পাশে নিয়ে যায়।

পরে ওই তিন ব্যক্তি চাকু দেখিয়ে সালমান ও মাশরাফিকে ভয়ভীতি প্রদর্শন করে এবং তাদের শার্ট ও প্যান্টের পকেট তল্লাশি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাদের কাছে থাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও এসি মেরামতের সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর থানার স্পেশাল টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে নওগাঁ সদর উপজেলার মশরপুর গ্রামের মোঃ সম্রাট হোসেন (৩২), পিতা—মোঃ আব্দুল হাকিম এবং বরুনকান্দি গ্রামের মোঃ সাগর হোসেন (৩৪), পিতা—মোঃ আলতাব হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অপর এক পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা