• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

৪ ঘণ্টার মধ্যে শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার”করেছে থানা পুলিশ

প্রতিবেদক / ১৭ বার
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

মোঃ আশরাফুজ্জামান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন নিজামকান্দি পূর্বপাড়ায় গত ০৭/০৫/২০২৬ তারিখে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিকে মাত্র ৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কাশিয়ানী থানা পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার বনগ্রাম এলাকার বাসিন্দা ১০ বছর বয়সী শিশু গত ০৩/০৫/২০২৬ তারিখে কাশিয়ানী থানার নিজামকান্দি পূর্বপাড়ায় তার খালা জনি বেগমের বাড়িতে বেড়াতে আসে। একই এলাকার বাসিন্দা মোরসালিন শেখ ওরফে রাঙ্গু (২০), পিতা কালাম শেখ, ভিকটিমের খালার প্রতিবেশী হওয়ায় তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। এই সম্পর্কের সুযোগ নিয়ে সে ০৭/০৫/২০২৬ তারিখ বৃহস্পতিবার বেলা ১২:০০ টার দিকে পুকুরে গোসলের কথা বলে ভিকটিমকে ডেকে নিয়ে যায় এবং নিজামকান্দি পুকুরের পাশে কাবুলের জমিতে গামছা দিয়ে মুখ বেঁধে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম অজ্ঞান হলে আসামি পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর ভিকটিম খালাকে ঘটনা জানায়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় খালা ও খালু তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জে নিয়ে যান।

বিষয়টি পুলিশের নজরে আসার সাথে সাথে রাত ১১:৩০ এ মামলা রুজু করা হয়। কাশিয়ানী থানায় মামলা নং ১৪, তারিখ ০৯/০৫/২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় রুজু করা হয়। ঐ দিন দিবাগত রাত ০৩:১৫ তে আলোচিত এই মামলার আসামী গ্রেফতার করা হয়।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকাকে
জানান
গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিছুর রহমান এর নেতৃত্বে , পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ ও সাব ইন্সপেক্টর খায়রুল বাশারের পরিচালিত বিশেষ অভিযানে গভীর রাতে কেরানীগঞ্জ থেকে আসামিকে গ্রেফতার করা হয়। আসামি সীমান্ত এলাকায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে তা ব্যর্থ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা