• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় উৎসবমুখর পরিবেশে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাজশাহীর মধ্যচরে পানিবন্দী ১শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামছেন মেসি চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের ইউক্রেনে ভয়াবহ হামলা, একদিনে নিহত হাজারের বেশি সেনা গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে মদনে নির্মাধীন ছাত্রী নিবাসে বিদ্যুৎস্পৃ্ষ্ট হয়ে এক যুবকের মৃত্যু গাজীপুরে অনুমোদনহীন প্লাষ্টিক কারখানায় অভিযান, আর্থিক জরিমানা মদনে ছোট বোনকে ছুরিকাঘাত করে বড় বোনকে নিয়ে যাওয়ার অভিযোগ

ঘড়ি কেনার সূত্রে পরিচয়, ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে এনসিপি নেতা জাহিদের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক / ১৪ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভন দেখিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে জাহিদ মুন্সি (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।

অভিযুক্ত জাহিদ মুন্সি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে ভুক্তভোগী শিক্ষার্থীর বোন একটি শপিং কমপ্লেক্সে জাহিদের দোকান থেকে ঘড়ি কিনতে যান। ওই ঘটনার সূত্র ধরে পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জাহিদ ওই তরুণীর মুখাবয়ব ব্যবহার করে কৃত্রিমভাবে আপত্তিকর ছবি তৈরি করেন এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১০ সেপ্টেম্বর দুপুরে মিরের বাজার এলাকার একটি অতিথিশালায় তরুণীকে নিয়ে যাওয়া হয়। পরে বিকেলে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের পেছনে পরিত্যক্ত আড়িখোলা রেলস্টেশনসংলগ্ন একটি কোয়ার্টারে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ এবং গোপনে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এরপর ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে জাহিদ আগের ছবি ও ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে ভুক্তভোগীর পরিবার খোঁজ নিয়ে জানতে পারে, জাহিদ এর আগেও একাধিক বিয়ে করেছেন এবং বিষয়গুলো গোপন রেখে প্রতারণা ও ব্ল্যাকমেইল করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত জাহিদ কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনসুরপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে।

অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহিদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে গাজীপুর জেলা এনসিপি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা এনসিপির আহ্বায়ক এম এম শোয়াইব।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ভুক্তভোগীর পরিবারের লিখিত এজাহারের ভিত্তিতে নিয়মিত মামলা করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা