• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামছেন মেসি চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের ইউক্রেনে ভয়াবহ হামলা, একদিনে নিহত হাজারের বেশি সেনা গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে মদনে নির্মাধীন ছাত্রী নিবাসে বিদ্যুৎস্পৃ্ষ্ট হয়ে এক যুবকের মৃত্যু গাজীপুরে অনুমোদনহীন প্লাষ্টিক কারখানায় অভিযান, আর্থিক জরিমানা মদনে ছোট বোনকে ছুরিকাঘাত করে বড় বোনকে নিয়ে যাওয়ার অভিযোগ কালিয়াকৈর সাত জুয়াড়ি গ্রেফতার দুই কন্যাসন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রীর পলায়ণ

গাজীপুরে অনুমোদনহীন প্লাষ্টিক কারখানায় অভিযান, আর্থিক জরিমানা

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর: / ০ বার
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে অনুমোদনহীন প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইট প্লাষ্টিক কারখানাকে ১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে উপজেলার লতিফপুর এলাকায় অবৈধভাবে নূর প্লাস্টিক কারখানাটি গড়ে উঠে। কারখানার দূগন্ধে আসেপাশের এলাকার মানুষের নানা রোগে আক্রান্ত হয়ে পড়ে। এতে একাধিকবার ওই কারখানার কতৃপক্ষকে জানালেও কোনো কর্ণপাত করেনি। পরে এলাকাবাসী উপজেলা প্রশাসনকে জানালে মঙ্গলবার দুপুরে উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট কমিশনার ভূমি কর্মকর্তার নেতৃত্বে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এতে নুর প্লাস্টিক কারখানাটির বিএসটিআই লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেই। এ কারণে কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশেই ময়লা-আবর্জনা থেকে প্লাস্টিক তৈরির আরেকটি কারখানায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইমরান হোসেন নামে একজনকে আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলার জানান ,বৈধ কাগজপত্র না থাকায় কারখানাটি জরিমানা করা হয়েছে। একজনকে আটক করা হয়। অভিযান শেষে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা