• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামছেন মেসি চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের ইউক্রেনে ভয়াবহ হামলা, একদিনে নিহত হাজারের বেশি সেনা গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে মদনে নির্মাধীন ছাত্রী নিবাসে বিদ্যুৎস্পৃ্ষ্ট হয়ে এক যুবকের মৃত্যু গাজীপুরে অনুমোদনহীন প্লাষ্টিক কারখানায় অভিযান, আর্থিক জরিমানা মদনে ছোট বোনকে ছুরিকাঘাত করে বড় বোনকে নিয়ে যাওয়ার অভিযোগ কালিয়াকৈর সাত জুয়াড়ি গ্রেফতার দুই কন্যাসন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রীর পলায়ণ

ইউক্রেনে ভয়াবহ হামলা, একদিনে নিহত হাজারের বেশি সেনা

প্রতিবেদক / ২ বার
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

রাশিয়ার সঙ্গে গত ২৪ ঘণ্টার লড়াইয়ে প্রায় ১ হাজার ২২৫ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মস্কোর দাবি, ‘ব্যাটলগ্রুপ সেন্টার’ ও ‘ইস্ট’-এর এলাকায় সবচেয়ে বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন। এ ছাড়া ওডেসা অঞ্চলের একটি রসদকেন্দ্র, চেরনোমর্স্ক বন্দরের দুটি নৌযান এবং পশ্চিম ইউক্রেনের সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত রেল অবকাঠামোতে হামলার দাবি করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৫৮৯টি ড্রোন ও ছয়টি নির্দেশিত বোমা ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চল, ক্রিমিয়া ও কৃষ্ণসাগরের ওপর আরও ২২২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবিও করা হয়েছে।

এদিকে খারকিভ অঞ্চলে অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছে মস্কো। ওলখোভাতকা নিয়ন্ত্রণে নেওয়া এবং সেখানে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের বেরিয়ে যাওয়ার চেষ্টা ঠেকানোর দাবি করেছে রাশিয়া।

চলতি মাসের শুরু থেকে ওই এলাকায় সর্বোচ্চ ৪৯০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে রুশ মন্ত্রণালয়। পাশাপাশি সীমান্ত ক্রসিং ও সামরিক সরঞ্জাম সরবরাহের পথেও হামলার কথা জানিয়েছে মস্কো। তবে এসব তথ্যের স্বাধীন কোনো নিশ্চিততা পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা