• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় উৎসবমুখর পরিবেশে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাজশাহীর মধ্যচরে পানিবন্দী ১শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামছেন মেসি চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের ইউক্রেনে ভয়াবহ হামলা, একদিনে নিহত হাজারের বেশি সেনা গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে মদনে নির্মাধীন ছাত্রী নিবাসে বিদ্যুৎস্পৃ্ষ্ট হয়ে এক যুবকের মৃত্যু গাজীপুরে অনুমোদনহীন প্লাষ্টিক কারখানায় অভিযান, আর্থিক জরিমানা মদনে ছোট বোনকে ছুরিকাঘাত করে বড় বোনকে নিয়ে যাওয়ার অভিযোগ

আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামছেন মেসি

প্রতিবেদক / ৫ বার
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনার জার্সিতে আরও একবার দেখা যাবে লিওনেল মেসিকে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। বুয়েনস এইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে হবে ম্যাচটি।

ঘরের মাঠের দর্শকদের সামনে মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানাতেই এই বিশেষ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ২৮ সদস্যের দলে রাখা হয়েছে মেসিকে। তিনটি প্রীতি ম্যাচের মধ্যে শুধু বেনিনের বিপক্ষেই খেলবেন তিনি।

আর্জেন্টিনা ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে। এরপর ৬ অক্টোবর একই স্টেডিয়ামে হবে মেসির বিদায়ী ম্যাচ।

এএফএ জানিয়েছে, স্কালোনির সঙ্গে আলোচনা করেই মেসিকে তাঁর প্রাপ্য বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচটি দেখতে ২০২২ বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকে পরিবারসহ আমন্ত্রণ জানানো হবে। মেসির সঙ্গে দলে রয়েছেন কাতার বিশ্বকাপজয়ী সতীর্থ জিওভানি লো সেলসো ও রদ্রিগো দে পলও।

বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ হবে বলে জানানো হয়েছে। এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন তিনি।

প্রীতি ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াড

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, হেরোনিমো রুলি

ডিফেন্ডার: আগুস্তিন গিয়াই, লেওনার্দো বালেরদি , ক্রিস্তিয়ান রোমেরো , লিসান্দ্রো মার্তিনেজ , হুয়ান ফয়থ , ফাকুন্দো মেদিনা , নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা

মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ভ্যালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, নিকো পাস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, মাতিয়াস সুলে, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস গনসালেস, জিয়ানলুকা প্রেস্টিয়ানি

ফরোয়ার্ড: হোসে ম্যানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, লিওনেল মেসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা