• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় উৎসবমুখর পরিবেশে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাজশাহীর মধ্যচরে পানিবন্দী ১শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামছেন মেসি চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের ইউক্রেনে ভয়াবহ হামলা, একদিনে নিহত হাজারের বেশি সেনা গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে মদনে নির্মাধীন ছাত্রী নিবাসে বিদ্যুৎস্পৃ্ষ্ট হয়ে এক যুবকের মৃত্যু গাজীপুরে অনুমোদনহীন প্লাষ্টিক কারখানায় অভিযান, আর্থিক জরিমানা মদনে ছোট বোনকে ছুরিকাঘাত করে বড় বোনকে নিয়ে যাওয়ার অভিযোগ

গাজীপুরে চার যুবকের বিনাশ্রম কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর: / ৪ বার
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন তার নিজ কার্যালয়ে এ আদেশ দেন। এসময় একজনকে ১ বছর, দু’জনকে ৬ মাস ও আরেকজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার মৃত বাদল হোসেনের ছেলে ইমন মিয়া(২৮), ঝন্টু ভাস্করের ছেলে শুভ ভাস্কর (২৬), সফিক মোল্লার ছেলে মজিবুর রহমান (২৭) ও একই গ্রামের ইসরাফিল আলম (২০)। পরে তাদের গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায় গত সোমবার রাতে উপজেলার সফিপুর আন্দারমানিক এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় মাদক সেবনের সময় চার যুবককে গ্রেফতার করে পুলিশ।পরে মঙ্গলবার দুপুরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন মাদক সেবনের দায়ে চারজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।পরে তাদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা