নওগাঁর পত্নীতলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি ও ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় পত্নীতলা থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) নওগাঁর বিজ্ঞ আদালতে এবং জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পত্নীতলা থানার পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।