• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :

দিদিকে ছেড়ে দাদার দলে যোগ দিচ্ছেন দেব?

প্রতিবেদক / ১ বার
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের হয়ে পশ্চিমবঙ্গের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই তারকা।

২০১৪ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে জয় পান দেব। এরপর ২০১৯ ও ২০২৪ সালেও ঘাটাল থেকে জয় ধরে রাখেন তিনি। ২০২৪ সালের নির্বাচনে বিজেপির প্রার্থী ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে এক লাখের বেশি ভোটের ব্যবধানে হারান দেব।

তবে এবার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। তৃণমূল ছেড়ে দেব বিজেপিতে যোগ দিতে পারেন—এমন আলোচনা ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি দেবের বাড়ির পুজোয় উপস্থিত হন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই সাক্ষাতের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে শুভেন্দুকে ধন্যবাদ জানান দেব। পাশাপাশি সবার ও রাজ্যের মঙ্গল কামনা করেন তিনি।

এরপরই প্রশ্ন উঠেছে, তবে কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন দেব? তবে এখন পর্যন্ত দলবদল নিয়ে দেবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা