শনিবার (৯ মে) দিবাগত রাতজুড়ে চলা এই বিক্ষোভে সরকারের যুদ্ধনীতি ও অভ্যন্তরীণ বিভাজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।
বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষ দিকে সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইরান ও লেবানন ইস্যু এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে ছাড় দেওয়ার প্রশ্নে দেশটির রাজনীতিতে উত্তেজনা বেড়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান বর্তমান সরকারকে “বিপর্যয়” হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, সরকার জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা ‘গণহত্যা বন্ধ করো’ ও ‘৭ অক্টোবর ভুলে যাও’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করছেন। কেউ কেউ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ব্যঙ্গ করে “বিবি এসকোবার” বলেও উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, লেবানন ও ইরানকে ঘিরে চলমান সংঘাত এবং বাধ্যতামূলক সামরিক সেবা নিয়ে অভ্যন্তরীণ অসন্তোষ নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক চাপের পাশাপাশি জনগণের ক্ষোভও আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন জোটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।