• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নেওয়া হচ্ছে অভিনেত্রী কারিনা কায়সারকে

প্রতিবেদক / ৪৬ বার
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

বিনোদন ডেস্কঃ

উন্নত চিকিৎসার লক্ষ্যে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার পর সোমবার (১১ মে) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হচ্ছে। গুরুতর লিভার জটিলতায় আক্রান্ত এই তরুণ শিল্পীর বর্তমান শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

কারিনার বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিসা-সহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা হলেও চিকিৎসা ব্যয় ও এয়ার অ্যাম্বুলেন্সের খরচ পরিবারটির জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, মেয়ের চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে পরিবারের ফিক্সড ডিপোজিট ভাঙতে হচ্ছে, এমনকি কিছু সম্পত্তি বিক্রিরও উদ্যোগ নিতে হচ্ছে।

চিকিৎসকদের তথ্যমতে, কারিনার শরীরে দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরবর্তীতে হেপাটাইটিস এ সংক্রমণ ধরা পড়ে, যা ধীরে ধীরে জটিল আকার ধারণ করে। কয়েক দিন আগে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে লিভার ফেইলিউর দেখা দেওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও সার্বিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

পরিবার সূত্র জানায়, শুরুর দিকে সাধারণ অসুস্থতা মনে হলেও দ্রুতই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও উন্নতি না হওয়ায় বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কারিনা কায়সার স্বল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাণের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। পরে অভিনয় ও চিত্রনাট্য রচনায়ও যুক্ত হয়ে তিনি নতুন মাত্রায় পরিচিত হন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’।

বর্তমানে তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে, যাতে এই তরুণ শিল্পী দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা