• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বিশ্বকাপ দলে নেইমারকে অন্তর্ভুক্তির দাবি, সিবিএফকে চিঠি

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় তারকা নেইমার জুনিয়রকে আসন্ন বিশ্বকাপের দলে রাখার দাবি জানিয়ে দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন ব্রাজিলীয় সংসদ সদস্য হেলিও লোপেস।

বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশটিতে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

চিঠিতে হেলিও লোপেস উল্লেখ করেন, নেইমার কেবল একজন ফুটবলার নন; তিনি ব্রাজিলীয় ফুটবলের সৃজনশীলতার প্রতীক এবং কোটি সমর্থকের আবেগের কেন্দ্রবিন্দু। তার মতে, জাতীয় দলে নেইমারের উপস্থিতি শুধু ক্রীড়াগত নয়, বরং মানসিক ও আবেগগতভাবেও দলকে শক্তি জোগাতে পারে।

আগামী সপ্তাহে ব্রাজিল জাতীয় দলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে কোচ কার্লো আনচেলত্তির। তার ঠিক আগেই এই চিঠি পাঠানো হয়েছে, যা দল নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।

হেলিও লোপেস নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি দলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চান না। তবে তার বিশ্বাস, নেইমারকে দলে দেখতে চাওয়া ব্রাজিলের কোটি মানুষের অনুভূতির প্রতিফলন।

বর্তমানে নেইমার শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন। দীর্ঘদিন চোট ও ফিটনেস সমস্যার কারণে তিনি জাতীয় দলের বাইরে ছিলেন। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছিলেন তিনি। এরপর থেকে আন্তর্জাতিক ম্যাচে তাকে আর দেখা যায়নি।

তবে সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে তিনি কিছুটা ছন্দে ফিরতে শুরু করেছেন। দুইটি ম্যাচে গোল করার মাধ্যমে তিনি আবারও আলোচনায় এসেছেন। এরই মধ্যে জানা গেছে, বিশ্বকাপের জন্য ঘোষিত ৫৫ জনের প্রাথমিক দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তার সম্ভাব্য প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

এদিকে জনমত জরিপেও নেইমারকে ঘিরে বিভক্ত চিত্র উঠে এসেছে। ব্রাজিলের একটি সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ৫৩ শতাংশ মানুষ তাকে বিশ্বকাপ দলে দেখতে চান। তবে রাজনৈতিক সমর্থন অনুযায়ী এই মতভেদ স্পষ্ট—সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের মধ্যে সমর্থন তুলনামূলক বেশি, যেখানে বর্তমান প্রেসিডেন্ট লুলার সমর্থকদের মধ্যে তা কিছুটা কম।

জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি এ বিষয়ে আগেই জানিয়েছেন, নেইমার যদি সম্পূর্ণ ফিট থাকেন, তাহলে তাকে দলে রাখার বিষয়ে বিবেচনা করা হবে। ফলে এখন নজর পুরোপুরি চূড়ান্ত স্কোয়াড ঘোষণার দিকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা