• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বিশ্বকাপের আগে স্বস্তি স্পেন শিবিরে, ফিরছেন ইয়ামাল ও নিকো উইলিয়ামস

প্রতিবেদক / ২ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপ শুরুর একেবারে আগে বড় স্বস্তির খবর পেয়েছে স্পেন জাতীয় ফুটবল দল। চোট কাটিয়ে দলের প্রথম ম্যাচেই মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে দুই তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের।
দলীয় সূত্রে জানা গেছে, হ্যামস্ট্রিংয়ের চোটে মৌসুমের শেষ দিকে মাঠের বাইরে ছিলেন এই দুই ফুটবলার। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত উন্নতি করায় তারা এখন পুরোপুরি সুস্থ হওয়ার পথে।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই এই দুই তারকাকে পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। দলের অনুশীলন ক্যাম্পে যুক্তরাষ্ট্রে থাকলেও বর্তমানে তারা আলাদা করে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

কোচ আরও জানান, প্রস্তুতি ম্যাচে ইয়ামাল, নিকো ও ভিক্টর মুনিয়োজকে মাঠে নামানো হয়নি। তবে আশা করা হচ্ছে, পরবর্তী ম্যাচের আগেই তারা সবাই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন।
সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর ঠিক আগে তরুণ তারকাদের ফেরায় স্পেন শিবিরে তৈরি হয়েছে বাড়তি আত্মবিশ্বাস ও স্বস্তির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা