• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে?

প্রতিবেদক / ২০ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

ফুটবল বিশ্বকাপ শুধু শিরোপার লড়াই নয়, এর সঙ্গে যুক্ত থাকে বিপুল অর্থনৈতিক পুরস্কারও। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তাই চ্যাম্পিয়ন দলসহ প্রতিটি অংশগ্রহণকারী দলের প্রাইজমানি নিয়ে বাড়ছে কৌতূহল। প্রশ্ন একটাই- সোনায় মোড়ানো ট্রফির পাশাপাশি শিরোপাজয়ীরা ঠিক কত অর্থ ঘরে তুলবে?

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিনব্যাপী এই আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়বে। দল সংখ্যা বৃদ্ধি এবং ম্যাচ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মোট প্রাইজমানিও।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী এবারের টুর্নামেন্টে মোট প্রাইজমানির পরিমাণ দাঁড়িয়েছে ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা। এই অর্থ শুধু চ্যাম্পিয়ন দলই নয়, পুরো টুর্নামেন্টজুড়ে বিভিন্ন ধাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।সবচেয়ে বড় অংশ বরাদ্দ থাকছে শিরোপা জয়ের জন্য। বিশ্বকাপ জেতা দল পাবে ৫০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৩ কোটি টাকার সমান। রানার্সআপ দলের জন্য নির্ধারণ করা হয়েছে ৩৩ মিলিয়ন ডলার, তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ হওয়া দল পাবে ২৭ মিলিয়ন ডলার।

নকআউট পর্বে উঠলেও থাকছে উল্লেখযোগ্য অর্থ পুরস্কার। কোয়ার্টার ফাইনালে পৌঁছানো প্রতিটি দল পাবে ১৯ মিলিয়ন ডলার করে। রাউন্ড অব ১৬-তে ওঠা দলগুলোর জন্য বরাদ্দ ১৫ মিলিয়ন ডলার। এমনকি রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া দলগুলোও পাবে ১১ মিলিয়ন ডলার করে।

গ্রুপ পর্বেই বিদায় নিলেও কোনো দলকে খালি হাতে ফিরতে হবে না। প্রতিটি অংশগ্রহণকারী দল পাবে ন্যূনতম ৯ মিলিয়ন ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা