• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ, অনলাইনে সুবিধা দিচ্ছে সরকার

প্রতিবেদক / ২২ বার
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

সারাদেশের ভূমি মালিকদের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের নির্দেশনা দিয়েছে সরকার। আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের কর পরিশোধ করতে বলা হয়েছে।

ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও ডিজিটাল করতে নতুন এ নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে নাগরিকদের জমির তথ্য সুরক্ষিত রাখতে অনলাইন সেবার ব্যবহার বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে নাগরিকরা ঘরে বসেই সরকারি ওয়েবসাইট land.gov.bd এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এজন্য প্রথমে নির্ধারিত পোর্টালে নিবন্ধন করতে হবে। এরপর খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য দিয়ে করের পরিমাণ জানা যাবে এবং মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে সহজেই পরিশোধ করা যাবে।

সরকার বলছে, ভূমি কর ব্যবস্থাকে সম্পূর্ণ স্মার্ট ও স্বচ্ছ করতে এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। এতে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমবে এবং ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর প্রয়োজন আর থাকবে না।

মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে আইন অনুযায়ী বকেয়ার ওপর অতিরিক্ত সুদ আরোপ হতে পারে। তাই ৩০ জুনের মধ্যেই কর পরিশোধ করে আইনি জটিলতা এড়ানোর আহ্বান জানানো হয়েছে।

সাধারণত বাংলাদেশের অর্থবছর শেষ হয় ৩০ জুনে। এই সময়ের মধ্যে খাজনা পরিশোধের মাধ্যমে হিসাব সমন্বয় সহজ হয় এবং ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় থাকে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভূমি মন্ত্রণালয় আশা করছে, এই ডিজিটাল উদ্যোগ ভূমি কর আদায়ে স্বচ্ছতা বাড়াবে এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে নাগরিক সেবাকে আরও কার্যকর করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা