• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

থালাপতি বিজয়কে শুভেচ্ছা জানাতে কেরালার দম্পতির ৬৫০ কিলোমিটার পদযাত্রা

প্রতিবেদক / ৫১ বার
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় (থালাপতি)–কে সরাসরি শুভেচ্ছা জানাতে কেরালার এক দম্পতি পায়ে হেঁটে রওনা দিয়েছেন চেন্নাইয়ের উদ্দেশ্যে। প্রায় ৬৫০ কিলোমিটার দীর্ঘ এই পথ পাড়ি দিতে তারা বেছে নিয়েছেন এক ব্যতিক্রমী ও কষ্টসাধ্য যাত্রা।

সোমবার (১১ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকার বাসিন্দা মোহাম্মদ রাফি ও তার স্ত্রী সি.পি. উম্মু শাহানামোল গত ৭ মে যাত্রা শুরু করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, থালাপতি বিজয় সাম্প্রতিক সময়ে রাজনীতিতে সক্রিয় হয়ে নির্বাচনী সাফল্যের পর শপথ গ্রহণ করেন বলে দাবি করা হয়। সেই উপলক্ষে সরাসরি দেখা করে শুভেচ্ছা জানাতেই আগেভাগে চেন্নাইয়ের পথে হাঁটা শুরু করেন এই দম্পতি।

পেশায় চালক মোহাম্মদ রাফি ও তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্লগিংয়ের সঙ্গে যুক্ত। যাত্রাপথের অভিজ্ঞতা তারা নিয়মিত ভিডিও আকারে অনলাইনে শেয়ার করছেন। ভিডিওতে দেখা গেছে, ব্যাগ, তাঁবু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে মহাসড়ক ধরে দৃঢ় মনোবলে হাঁটছেন তারা।

তামিলনাড়ুতে প্রবেশ করে চেন্নাই পৌঁছানোই তাদের চূড়ান্ত লক্ষ্য। প্রতিদিন সকালে যাত্রা শুরু করেন তারা, আর রাতে নিরাপদ স্থানে বিশ্রাম নিয়ে পরদিন আবার ভোরে পথচলা শুরু করেন।

ভক্তির এই অনন্য যাত্রা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা