• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২

প্রতিবেদক / ৫১ বার
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‍্যাব-১৩ এর অভিযানে কালো পাথরের তৈরি একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১১মে সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপুর নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে কালো পাথরের তৈরি বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।এ সময় মোঃ আব্দুর রউফ (৬২) ও গণি মিয়া (৫৪),কে আটক করে র‍্যাব।

উদ্ধার হওয়া মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ১৬.৫ ইঞ্চি, প্রস্থ ৭.৫ ইঞ্চি ও ওজন সাড়ে ৬ কেজি। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংগ্রহের কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রত্নসম্পদ সংরক্ষণ আইনে মামলা করে আসামিদের বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা