• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মতলবে পারিবারিক কলহের জেরে ৩ সন্তানের জননীর আত্মহত্যা বেনাপোল ক্রীড়া একাডেমির নতুন কমিটি গঠন: সভাপতি ইমদাদ, সম্পাদক বাসেত সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য আহত চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রীকে জেলা বিএনপির শুভেচ্ছা, মাঠপর্যায়ে কৃষি কার্যক্রম পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ছাতকে দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ভুটানকে-হারিয়ে-সাফে-বাংলাদেশের-শুভসূচনা কেশব পুর ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে চান -কারী আবু বক্কার প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

প্রতিবেদক / ২৪ বার
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের বিপক্ষেও সেই সাফল্যের ধারা ধরে রাখতে চায় স্বাগতিকরা।

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে।

ঘোষিত দলে ফিরেছেন ব্যাটার টনি ডি জর্জি ও জুবায়ের হামজা। পাশাপাশি চোট কাটিয়ে পেস আক্রমণে ফিরেছেন আনরিখ নরকিয়া। তাঁর সঙ্গে পেস বিভাগে রয়েছেন কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন, মার্কো ইয়ানসেনসহ আরও কয়েকজন। তবে পুরোপুরি চোটমুক্ত না হওয়ায় দলে জায়গা হয়নি লুঙ্গি এনগিডির।

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, হাইভেল্ডের গতি ও বাউন্সি কন্ডিশন বিবেচনায় পেস বোলিংয়ের শক্তি বাড়ানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের পেসারদেরও সমীহ করছেন তিনি।

সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছিল প্রোটিয়ারা। এবার সেই পরিসংখ্যান বদলানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা