• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মতলবে পারিবারিক কলহের জেরে ৩ সন্তানের জননীর আত্মহত্যা বেনাপোল ক্রীড়া একাডেমির নতুন কমিটি গঠন: সভাপতি ইমদাদ, সম্পাদক বাসেত সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য আহত চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রীকে জেলা বিএনপির শুভেচ্ছা, মাঠপর্যায়ে কৃষি কার্যক্রম পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ছাতকে দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ভুটানকে-হারিয়ে-সাফে-বাংলাদেশের-শুভসূচনা কেশব পুর ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে চান -কারী আবু বক্কার প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব

‎পিএসজির প্রস্তাব ফিরিয়ে রিয়ালে যাচ্ছে গ্যাব্রিয়েল!

‎আকাশ দাশ সৈকত / ৩৭ বার
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

‎প্যারিস সেন্ট জার্মেই (পিএসজির) প্রস্তাব ফিরিয়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে খেলতে চান তরুণ প্রতিভাবান ফুটবলার জেজে গ্যাব্রিয়েল। সম্প্রতি নিজদের প্রতিবেদনে এমনটাই মন্তব্য করেছেন জনপ্রিয় গণমাধ্যম “স্পোর্ত”।
‎
‎ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা এক তরুণ ফুটবলার জেজে গ্যাব্রিয়েল। তবে মাত্র ১৬ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের জনপ্রিয় ক্লাবগুলো। কিন্তু গ্যাব্রিয়েল জানিয়ে দিলেন নিজের পছন্দের ক্লাব এবং ভবিষ্যতের কথা। এমনি জাতীয় দলে কোন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন সেইটাও জানিয়েছেন এই তরুণ।
‎
‎তা নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ এর প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজির প্রস্তাব প্রত্যাখ্যানের পাশাপাশি স্পেনে খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন গ্যাব্রিয়েল। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখও তাকে পাওয়ার চেষ্টা করেছিল। তবে বার্সেলোনা আর্থিক শর্তে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছে, আর বায়ার্ন আগেই এই দৌড় থেকে সরে গেছে।

‎গ্যাব্রিয়েলকে পেতে তিন বছরের চুক্তিতে ১০ মিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগ করতে প্রস্তুত রিয়াল। এই অর্থের মধ্যে আর্থিক সুবিধার পাশাপাশি খেলোয়াড়ের উন্নতির জন্য প্রয়োজনীয় শর্তও রয়েছে বলে জানা গেছে। তবে দুই পক্ষের মধ্যে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা