• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মতলবে পারিবারিক কলহের জেরে ৩ সন্তানের জননীর আত্মহত্যা বেনাপোল ক্রীড়া একাডেমির নতুন কমিটি গঠন: সভাপতি ইমদাদ, সম্পাদক বাসেত সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য আহত চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রীকে জেলা বিএনপির শুভেচ্ছা, মাঠপর্যায়ে কৃষি কার্যক্রম পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ছাতকে দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ভুটানকে-হারিয়ে-সাফে-বাংলাদেশের-শুভসূচনা কেশব পুর ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে চান -কারী আবু বক্কার প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব

বিসিবির বিরুদ্ধে আসিফ আকবরের বিস্ফোরক অভিযোগ

প্রতিবেদক / ২০ বার
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ—বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্বের সমালোচনা করেছেন সংগীতশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবর। তাঁর প্রশ্ন, দেড় মাসের মধ্যে দায়িত্ব নিয়ে আগেও বিপিএল আয়োজন করা সম্ভব হলে, এখন কেন তা করা যাচ্ছে না?

সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। আসিফের অভিযোগ, বর্তমান বোর্ডের কার্যক্রমে ক্রিকেটের চেয়ে অন্যান্য কর্মকাণ্ড বেশি গুরুত্ব পাচ্ছে। তাঁর ভাষায়, বিসিবি এখন ক্রিকেট পরিচালনার কেন্দ্র না হয়ে আড্ডার স্থলে পরিণত হয়েছে।

বোর্ডের আর্থিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই পরিচালক। তাঁর দাবি, পাঁচ লাখ টাকার বেশি ব্যয়ের ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়া অনুসরণের নিয়ম থাকলেও বর্তমানে কোটি কোটি টাকার কাজ টেন্ডারের বাইরে করা হচ্ছে। এ সময় ‘টাইগার ডেন’ নির্মাণসহ বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আসিফ। তাঁর দাবি, অতীতে আইসিসির সঙ্গে বিরোধের জেরে বাংলাদেশের ক্রিকেট নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়েছিল। জিম্বাবুয়ের অভিজ্ঞতা থেকে সতর্কবার্তা পাওয়ার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, দীর্ঘ সময় নিষেধাজ্ঞায় থাকলে দেশের ক্রিকেট বড় সংকটে পড়ত।

এদিকে, বিসিবির সাবেক পরিচালনা পর্ষদ গঠন এবং ক্রিকেটে রাজনৈতিক প্রভাব নিয়েও অভিযোগ করেন আসিফ। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গন থেকে দলীয়করণ কমানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা