• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ধ্বংসস্তূপ থেকে তৈরি ইট বানিয়ে পরিবেশ পুরস্কার জিতলেন গাজার দুই কিশোরী বোন

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপকে পুনর্ব্যবহারযোগ্য ইটে রূপান্তর করে পরিবেশগত উদ্ভাবনে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন দুই কিশোরী বোন—ফারাহ ও তালা মুসা।

‘আর্থ প্রাইজ’-এর মধ্যপ্রাচ্য আঞ্চলিক বিজয়ী হিসেবে নির্বাচিত এই দুই বোন ধ্বংসাবশেষকে কাজে লাগিয়ে কম খরচে ও পরিবেশবান্ধব নির্মাণ উপকরণ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন। তাদের এই প্রকল্পের জন্য তারা ১২ হাজার ৫০০ ডলার পুরস্কার পেয়েছেন।

বোমা হামলায় নিজেদের বাড়ি ধ্বংস হওয়ার পর থেকে পরিবারসহ তাঁবুতে বসবাস করছেন ফারাহ ও তালা। এমন কঠিন পরিস্থিতির মধ্যেই তারা ধ্বংসস্তূপকে চূর্ণ করে মাটি, ছাই ও কাচের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নতুন ধরনের ব্লক বা ইট তৈরি করেন, যা প্রাথমিকভাবে আশ্রয়স্থলের কাঠামো নির্মাণে ব্যবহার করে সফলতা পান।

ফারাহ বিবিসিকে জানান, তাদের তৈরি এই হালকা ও কম খরচের ইট মূলত অ-ভারবহনকারী কাঠামো যেমন ফুটপাত, পার্টিশন ও বাগানের কাজে ব্যবহারের উপযোগী করে ডিজাইন করা হয়েছে।

পুরস্কারের অর্থ তারা ব্যক্তিগত কাজে না ব্যবহার করে স্থানীয়দের এই প্রযুক্তি শেখানোর পরিকল্পনা করেছেন, যাতে ধ্বংসস্তূপ থেকেই পুনর্গঠনের নতুন পথ তৈরি করা যায়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জমে রয়েছে।

সংকটের মধ্যেও উদ্ভাবনী এই উদ্যোগ এখন গাজায় টিকে থাকার লড়াইয়ে নতুন আশার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা