• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সোনিয়া গান্ধী

প্রতিবেদক / ২০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতীয় কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধী শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে বড় ধরনের কোনো সমস্যা ধরা না পড়ায় প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৩ মে) নয়াদিল্লির গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা শেষে অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে তিনবার হাসপাতালে যেতে হয়েছে ৭৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদকে। এর আগে কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক বিবৃতিতে জানান, সোনিয়া গান্ধী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন এবং এখন তিনি সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন।

এর আগে জানুয়ারির শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকেরা তখন জানান, দিল্লির শীত ও বায়ুদূষণের প্রভাবে তার ব্রঙ্কিয়াল অ্যাজমার মৃদু উপসর্গ দেখা দিয়েছিল, পাশাপাশি সামান্য সিস্টেমিক ইনফেকশনও ধরা পড়ে।

হাসপাতাল সূত্রের বরাতে জানা যায়, সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভুগছেন এবং দিল্লির বায়ুদূষণের কারণে তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মধ্যে থাকতে হয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সোনিয়া গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেত্রী হিসেবে দুই দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি দুই মেয়াদে দলের সভাপতির দায়িত্বও পালন করেছেন এবং বর্তমানে রাজ্যসভায় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা