• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মতলবে পারিবারিক কলহের জেরে ৩ সন্তানের জননীর আত্মহত্যা বেনাপোল ক্রীড়া একাডেমির নতুন কমিটি গঠন: সভাপতি ইমদাদ, সম্পাদক বাসেত সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য আহত চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রীকে জেলা বিএনপির শুভেচ্ছা, মাঠপর্যায়ে কৃষি কার্যক্রম পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ছাতকে দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ভুটানকে-হারিয়ে-সাফে-বাংলাদেশের-শুভসূচনা কেশব পুর ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে চান -কারী আবু বক্কার প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব

ভুটানকে-হারিয়ে-সাফে-বাংলাদেশের-শুভসূচনা

প্রতিবেদক / ২৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপ–২০২৬-এ জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১–০ গোলে হারিয়েছে হাভিয়ের কাবরেরার দল। বাংলাদেশের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন বদলি নামা মোহাম্মদ ইব্রাহিম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ম্যাচে গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৬৯ মিনিট পর্যন্ত। একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে ভুটানের রক্ষণ ভাঙতে পারেনি বাংলাদেশ। বিরতির আগে মোট ১২টি শট নেয় দলটি। দুই উইং দিয়ে বারবার ক্রসে বল বক্সে পাঠিয়েও গোলের দেখা পায়নি তারা।
অবশেষে ৬৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। ক্রস থেকে ভুটানের বক্সে যাওয়া বলে হেড করেন শমিত সোম। তার হেডে বল ওপরে উঠে গেলে গোলমুখের সামনে তা পেয়ে যান ইব্রাহিম। পা বাড়িয়ে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি।
গোলের পরও ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে কাজেম শাহ ও জায়ান আহমেদের পরিবর্তে মোহাম্মদ হৃদয় ও রহমত মিয়াকে মাঠে নামান কোচ।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা হয় আরও পাঁচ মিনিট। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১–০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা