• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে ১৪ কর্মকর্তার বদলি ও সংযুক্তি

প্রতিবেদক / ২০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। অধিদপ্তরের ১৪ জন কর্মকর্তা ও সহকারী পরিচালককে বদলি ও সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান কার্যালয় ও বিভিন্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক ও সহকারী পরিচালক পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলের পাশাপাশি সংযুক্ত দায়িত্বেও দেওয়া হয়েছে।

এর মধ্যে চট্টগ্রাম চাঁদগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিস, গোপালগঞ্জ, ফরিদপুর, রংপুর, নোয়াখালী, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, রাজবাড়ী, টাঙ্গাইল, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকা প্রধান কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে এ রদবদল কার্যকর হয়েছে।

কয়েকজন কর্মকর্তাকে প্রশাসনিক শাখা, হিসাব শাখা এবং পার্সোনালাইজেশন কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ বিভাগেও সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি ও সংযুক্ত হওয়া কর্মকর্তাদের আগামী ১৭ মে’র মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এ রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা