স্পোর্টস ডেস্কঃ
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘোষিত দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তিনজন নতুন ক্রিকেটার।
নতুন তিন মুখ হলেন ডারহামের টপ অর্ডার ব্যাটসম্যান এমিলিও গে, হ্যাম্পশায়ারের ফাস্ট বোলার সনি বেকার এবং সামারসেটের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জেমস রিউ।
দলে ফিরেছেন লিস্টারশায়ারের স্পিনার রেহান আহমেদ, সারে দলের পেসার ম্যাথু ফিশার এবং সাসেক্সের অভিজ্ঞ ফাস্ট বোলার ওলি রবিনসন।
আগামী ২৪ মে লাফবোরোতে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পে নির্বাচিত খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। সেখানে সিরিজকে সামনে রেখে অনুশীলন ও প্রস্তুতি চলবে।
বর্তমানে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলছেন রেহান আহমেদ ও জ্যাকব বেথেল। তারা যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে দায়িত্ব শেষ করে জাতীয় দলে যোগ দেবেন।
ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি জানিয়েছেন, দল নির্বাচনে অভিজ্ঞতা, বর্তমান ফর্ম এবং ভবিষ্যৎ সম্ভাবনার মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে। তার মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি শক্তিশালী প্রতিযোগিতামূলক দল গঠনই ছিল প্রধান লক্ষ্য।
তিনি আরও জানান, কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের প্রত্যাবর্তন দলকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি পুনর্বাসনে থাকা ফাস্ট বোলার জোফরা আর্চারের বিষয়েও ধীরে ধীরে ফিটনেস উন্নতির কথা উল্লেখ করেন তিনি।
আগামী ৪ জুন লর্ডসে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, সনি বেকার, শোয়েব বাশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, বেন ডাকেট, ম্যাথু ফিশার, এমিলিও গে, জেমস রিউ, ওলি রবিনসন, জো রুট, জেমি স্মিথ, জস টাং।