• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বেইজিংয়ে মুখোমুখি ট্রাম্প-শি: বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

প্রতিবেদক / ৪৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে বহুল আলোচিত এই বৈঠক শুরু হয়। আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনাপূর্ণ নানা ইস্যুর মধ্যেই বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির শীর্ষ নেতার এই বৈঠক ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গ্রেট হল অব দ্য পিপলের বিশাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠককে বর্তমান বৈশ্বিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বাণিজ্য, প্রযুক্তি, আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট।

তবে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে চীনের কোন কোন কর্মকর্তা উপস্থিত রয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংকট, তাইওয়ান ইস্যু এবং প্রযুক্তি খাতে দুই দেশের টানাপোড়েন আলোচনায় প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বহুল প্রতীক্ষিত এই বৈঠকের ফলাফলের দিকে গভীরভাবে নজর রাখছে আন্তর্জাতিক মহল। অনেকের ধারণা, বেইজিংয়ের এই বৈঠক ভবিষ্যৎ বিশ্বরাজনীতির নতুন দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা