• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

“কেউ আমার দিকে তাকাচ্ছিল না” — আধ্যাত্মিক অভিজ্ঞতা জানালেন রজনীকান্ত

প্রতিবেদক / ৪৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বিনোদন ডেস্কঃ

দক্ষিণ ভারতের কিংবদন্তি সুপারস্টার রজনীকান্ত জানিয়েছেন, জীবনের এক বিশেষ অভিজ্ঞতা তাকে তারকাখ্যাতি ও জনপ্রিয়তা নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে। বয়স ৭৪ হলেও এখনো তিনি তামিল সিনেমার ‘থালাইভা’ হিসেবে সমান জনপ্রিয়।

সম্প্রতি বেঙ্গালুরুতে আধ্যাত্মিক গুরু রবিশংকরের ‘আর্ট অব লিভিং ফাউন্ডেশন’-এর ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি।

রজনীকান্ত জানান, আশ্রমে প্রথমবার যাওয়ার সময় তিনি ভেবেছিলেন, অন্যান্য জায়গার মতো সেখানেও মানুষ তাকে চিনবে এবং ঘিরে ধরবে। কিন্তু বাস্তবে ঘটে সম্পূর্ণ ভিন্ন ঘটনা।

তার ভাষায়, “আমি দেখলাম সেখানে কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আশ্রমে তামিলনাড়ুর অনেক মানুষ ছিলেন, কিন্তু সত্যি বলতে একজনও আমাকে দেখছিল না।”

এই অভিজ্ঞতা তাকে আধ্যাত্মিকতার গভীরতা সম্পর্কে নতুন উপলব্ধি দিয়েছে বলে জানান অভিনেতা। তিনি বলেন, তখনই তিনি বুঝতে পারেন সত্যিকারের স্টারডম আসলে কী এবং মানুষের মনোযোগের বাইরেও এক ভিন্ন জগৎ রয়েছে।

রজনীকান্ত আরও জানান, শুরুতে তিনি দুই দিনের জন্য আশ্রমে গেলেও সেখানকার শান্ত পরিবেশ, প্রকৃতি ও মানসিক প্রশান্তি এতটাই ভালো লাগে যে তিনি প্রায় ১০ দিন অবস্থান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা