• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে প্রথমবার হাফটাইম শো, মঞ্চ মাতাবেন ম্যাডোনা–শাকিরা–বিটিএস

প্রতিবেদক / ৫১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

ফুটবল বিশ্বকাপের ফাইনাল এবার নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে হাফটাইম শো, যেখানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীত তারকারা ম্যাডোনা, শাকিরা ও কে-পপ সুপারগ্রুপ বিটিএস।

বিশ্বকাপ ফাইনালটি অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে, যা টুর্নামেন্টে ‘নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম’ নামে ব্যবহৃত হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, এই হাফটাইম শোটি কিউরেট করবেন বিখ্যাত ব্যান্ড কোল্ডপ্লের ভোকালিস্ট ক্রিস মার্টিন। বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম ফাইনালের বিরতিতে এমন বৃহৎ পরিসরের বিনোদন আয়োজন যুক্ত হচ্ছে।

ফিফার তথ্য অনুযায়ী, এই আয়োজনটি শুধু বিনোদনের জন্য নয়, বরং একটি বৈশ্বিক সামাজিক উদ্যোগের অংশ। ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণ বাড়াতে ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শাকিরার জন্য এটি নতুন নয়—২০১০ বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’ তাকে বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল। এবার তিনি অংশ নিচ্ছেন নতুন গান ও পারফরম্যান্সের মাধ্যমে। অন্যদিকে ম্যাডোনা ও বিটিএসের উপস্থিতি এই শোকে বৈশ্বিক পপ সংস্কৃতির এক অনন্য মঞ্চে পরিণত করবে।

তবে এই আয়োজন ঘিরে ফুটবল মহলে আলোচনাও তৈরি হয়েছে। ফাইনালের বিরতি সাধারণত ১৫ মিনিট হলেও এমন হাফটাইম শো হলে সময়সীমা বাড়ানো হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফিফা অবশ্য আগের ক্লাব বিশ্বকাপ ফাইনালে দীর্ঘ বিরতির মাধ্যমে এমন আয়োজনের অভিজ্ঞতা ইতিমধ্যে অর্জন করেছে।

সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপকে শুধু ফুটবলের নয়, বরং বিশ্বজুড়ে বিনোদন ও সংস্কৃতির এক বিশাল উৎসবে রূপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে ফিফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা