• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

গাজীপুরে ব্যাংক ম্যানেজারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মুক্তিপন আদায়

প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর কৃষি ব্যাংকের ম্যানেজার আব্দুস সবুরকে মাইক্রোবাসে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপন আদায় করেছে অপরাহানকারীরা । পরে তাকে চন্দ্রা -নবীনগর সড়কের কবিরপুরে তাকে গাড়ি থেকে ফেলে দেয় । এই ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন ।

আহত হলেন বগুড়া জেলার সোলাইমন আলীর ছেলে আব্দুস সবুর। তিনি কালিয়াকৈর কৃষি ব্যাংক শাখার ম্যানেজার হিসাবে দায়িত্বরত আছেন।
বৃহস্পতিবার(১৪মে)বিকেল সাড়ে পাচঁটায় কালিয়াকৈর বাইপাস এলাকায় এঘটনা ঘটে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে তিনি কালিয়াকৈর বাইপাসে বগুড়া যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন । এ সময় হঠাৎ করে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জোর করে উঠিয়ে নিয়ে যায় অপহংকারী । পরে অপহরণকারী দল মাইক্রোবাসের মধ্যে ৩/৪ ঘন্টা মারধর করে মোবাইলের মাধ্যমে এক লাখ টাকা নিয়ে নেয় ।

পরে রাত দশটার দিকে তাকে চন্দ্রা -নবীনগর মহাসড়কের কবিরপুরে গাড়ি থেকে ফেলে দেয় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, অপহরণকারীদের ধরতে পুলিশ কাজ করছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা