• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মদনে ১০০ পিস ইয়াবাসহ আটক ১

প্রতিবেদক / ৫১ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

রবিউল আলম ,
স্টাফ রিপোর্টার
নেত্রকোনার মদন উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ। শুক্রবার (১৫ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মনিকা গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে এসআই (নিঃ) ফয়সালের সঙ্গে এএসআই সাকিব, এএসআই হুমায়ুন কবীর ও কনস্টেবল মমিনুল ইসলাম অংশগ্রহণ করেন। এসময় আব্দুর রশিদের মেয়ে আছমা আক্তারের বাড়ির ছাদের উপর থেকে মোঃ আনোয়ার হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন উপজেলার মনিকা নওধার গ্রামের মৃত রুক্তন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মদন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা