• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক মার্কিন গোয়েন্দার খোঁজে ২ লাখ ডলার পুরস্কার ঘোষণা

প্রতিবেদক / ১০ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত সাবেক মার্কিন বিমান বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা মনিকা উইট-এর তথ্য দিতে ২ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

বৃহস্পতিবার (১৪ মে) সিএনএনের এক প্রতিবেদনের বরাতে জানানো হয়, ২০১৩ সালে মনিকা উইট ইরানে পালিয়ে যান এবং সেখান থেকে তিনি ইরানের পক্ষে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। এফবিআই জানিয়েছে, তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে নাগরিকদের সহায়তা চাওয়া হচ্ছে, যাতে তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা যায়।

মনিকা উইট যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অফিস অব স্পেশাল ইনভেস্টিগেশনসের (ওএসআই) সাবেক কাউন্টার ইন্টেলিজেন্স কর্মকর্তা ছিলেন। তিনি ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যে বিভিন্ন গোয়েন্দা মিশনে কাজ করেন।
অভিযোগ অনুযায়ী, তিনি যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা তথ্য ফাঁস করে ইরানি পক্ষকে সহায়তা করেছেন এবং এতে একাধিক সংবেদনশীল নিরাপত্তা ইস্যু ঝুঁকির মুখে পড়ে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও নিরাপত্তা অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা