• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইন্দোনেশিয়ার অবৈধ স্বর্ণখনিতে ভূমিধস, ৯ শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক / ১২ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমাঞ্চলে একটি অবৈধ স্বর্ণখনিতে ভয়াবহ ভূমিধসে অন্তত ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ মে) সিজুঞ্জুং জেলায় খনির পাশে একটি পাহাড় হঠাৎ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

ধসের সময় শ্রমিকরা পাহাড়ের মাত্র কয়েক মিটার নিচে খনন কাজে ব্যস্ত ছিলেন। মুহূর্তের মধ্যে মাটি ও পাথরের নিচে চাপা পড়ে তারা। পরে উদ্ধারকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অভিযান চালিয়ে ৯ জনের মরদেহ উদ্ধার করেন। আরও কয়েকজনকে জীবিত অবস্থায় বের করা সম্ভব হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলটি সম্পূর্ণভাবে একটি অবৈধ স্বর্ণখনি। দুর্ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং খনিটি বন্ধ করে তদন্ত শুরু করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত ও অনিয়ন্ত্রিত খনন কার্যক্রমের কারণে এ অঞ্চলে ভূমিধসের ঝুঁকি ব্যাপকভাবে বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তাহীন এই ধরনের অবৈধ খনির কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।
পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, দীর্ঘদিন ধরে অবৈধ খনির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বারবার এ ধরনের প্রাণহানি ঘটছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা